বিনা জামানতে ঋণ দেয় কোন ব্যাংক ২০২৬ (আপডেট তথ্য)
আমাদের দেশে ক্ষুদ্র ব্যবসায়ী, চাকরিজীবী বা উদ্যোক্তাদের মধ্যে অনেকেই আর্থিক চাহিদা মেটাতে ব্যাংক ঋণের দিকে তাকিয়ে থাকেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই জামানতের অভাবে সেই স্বপ্ন অধরাই থেকে যায়। প্রশ্ন জাগে, বিনা জামানতে ঋণ দেয় কোন ব্যাংক? জামানত ছাড়া কি সত্যিই ব্যাংক থেকে লোন পাওয়া সম্ভব? উত্তর হচ্ছে, হ্যাঁ, সম্ভব। তবে সবাই যে এই সুবিধা পাবেন, তা কিন্তু নয়। ব্যাংকগুলো নির্দিষ্ট কিছু শর্ত ও গ্রাহক ক্যাটাগরির জন্য এই বিশেষ সুবিধা দিয়ে থাকে।
এই আর্টিকেলে আমরা বিস্তারিত আলোচনা করবো বিনা জামানতে ঋণ দেয় কোন ব্যাংক, তাদের শর্তাবলী, আবেদন প্রক্রিয়া এবং কোন ধরনের গ্রাহকরা এই সুযোগের আওতায় পড়েন।
বিনা জামানতে ঋণ কি এবং কেন দরকার?
বিনা জামানতে ঋণ অর্থাৎ যেখানে ঋণের বিপরীতে কোনো সম্পদ বা স্থাবর-অস্থাবর জামানত বন্ধক রাখতে হয় না। একে ব্যাংকের ভাষায় “আনসিকিউর্ড লোন” বলা হয়। এই ধরনের ঋণ মূলত দেওয়া হয় ব্যক্তির আয়, পেশাগত স্থিতিশীলতা এবং সুনামের ভিত্তিতে। অনেক সময় উদ্যোক্তা বা ব্যবসায়ীরা প্রাথমিক অবস্থায় বড় জামানত দেখাতে পারেন না, তাদের জন্যই এই ঋণ সুবিধা চালু আছে।
তবে, বিনা জামানতে সবাইকেই ঋণ দেয়া হয় না। ব্যাংকগুলো তাদের কর্মসূচি অনুযায়ী বিশেষ ধরণের গ্রাহককেই এসব ঋণ প্রদান করে থাকে। যেমন কর্মসংস্থান ব্যাংক শুধুমাত্র বেকার ও উদ্যোক্তাদের তাদের প্রকল্পের জন্য ঋণ দিয়ে থাকে। সোনালী ব্যাংক ক্ষুদ্র ব্যবসায়ীদের তাদের ব্যবসা প্রসারের জন্য ঋণ দেয় এবং চাকরীজীবিদের Personal Loan দিয়ে থাকে। তাই ঋণ নিতে গেলে আগে জেনে নেওয়া জরুরি বিনা জামানতে ঋণ দেয় কোন ব্যাংক এবং সেই ব্যাংকের শর্তগুলো কী কী।
বিনা জামানতে ঋণ দেয় কোন ব্যাংক – তালিকা
আসুন প্রথমে জেনে নেই বিনা জামানতে ঋণ দেয় কোন ব্যাংক এবং তাদের তালিকা। বর্তমানে সরকারি ও বেসরকারি উভয় খাতের বেশ কয়েকটি ব্যাংক এই সুবিধা দিচ্ছে। নিচে কয়েকটি প্রধান ব্যাংকের নাম উল্লেখ করা হলো:
- কর্মসংস্থান ব্যাংক
- সোনালী ব্যাংক লিমিটেড
- জনতা ব্যাংক লিমিটেড
- অগ্রণী ব্যাংক লিমিটেড
- ব্র্যাক ব্যাংক লিমিটেড
- ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড
- ইস্টার্ন ব্যাংক লিমিটেড (EBL)
- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (MTB)
এই ব্যাংকগুলো বিভিন্ন স্কিমের অধীনে শর্ত সাপেক্ষে বিনা জামানতে ঋণ দিয়ে থাকে। নিচে কয়েকটি প্রধান ব্যাংকের শর্ত ও প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হলো।
আরও জানতে পারেনঃ সিটি ব্যাংক লোন পাওয়ার উপায়
১. কর্মসংস্থান ব্যাংক থেকে বিনা জামানতে ঋণ
বেকার যুবকদের বিনা জামানতে ঋণ দেয়ার ব্যাংক হচ্ছে কর্মসংস্থান ব্যাংক। ব্যাংকটি মূলত দেশের বেকার বিশেষ করে শিক্ষিত বেকার যুবদের আত্মকর্মসংস্থান তৈরিতে ঋণ সহায়তা দেয়ার লক্ষ্যে ১৯৯৮ সালে চালু করা হয়। এই ব্যাংকের মূল লক্ষ্যই হচ্ছে বিনা জামানতে ঋণ দিয়ে বেকার জনগোষ্ঠীকে স্বাবলম্বী করা।
আপনি যদি এই ব্যাংক থেকে ঋণ নিতে চান, তাহলে জেনে নিন বিস্তারিত শর্তাবলী:
- ঋণের পরিমাণ: সর্বনিম্ন ৫,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত।
- সুদের হার: কর্মসূচি ভেদে ৮% থেকে ১০% পর্যন্ত হয়ে থাকে।
- পরিশোধের মেয়াদ: প্রকল্পের ধরণ অনুযায়ী ২ থেকে ৫ বছর।
কর্মসংস্থান ব্যাংক লোন পাওয়ার শর্ত
- আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং বেকার বা অর্ধ-বেকার হতে হবে।
- যে শাখায় আবেদন করবেন, তার কার্য এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। স্থায়ী না হলে কার্য এলাকার কাউকে গ্যারান্টার হিসেবে দিতে হবে।
- ন্যূনতম পঞ্চম শ্রেণি পাশ হতে হবে।
- বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে। পুরাতন ঋণগ্রহীতাদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
- যুব উন্নয়ন অধিদপ্তর, বিসিক, এসডিএফ বা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
- অন্য কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণখেলাপী হলে আবেদন করা যাবে না।
২. সোনালী ব্যাংক থেকে বিনা জামানতে ঋণ
সোনালী ব্যাংক সহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক শর্ত অনুযায়ী জামানত বিহীন ঋণ দিয়ে থাকে। সোনালী ব্যাংকের দুটি জনপ্রিয় জামানতবিহীন ঋণ স্কিম হলো:
ক. ক্ষুদ্র ব্যবসা ঋণ
আপনার যদি কোনো ক্ষুদ্র ব্যবসা থাকে এবং তা প্রসারিত করতে চান, তবে সোনালী ব্যাংক থেকে সর্বোচ্চ ৩ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। এখানে বার্ষিক সুদের হার ৯% (চক্রবৃদ্ধি)।
প্রয়োজনীয় ডকুমেন্ট:
- আবেদনকারীর ছবি ও জাতীয় পরিচয়পত্রের কপি।
- হালনাগাদ ট্রেড লাইসেন্স।
- দোকান নিজের হলে খাজনার রসিদ, ভাড়া হলে ভাড়ার চুক্তিপত্র।
- গত ৩ বছরের আয়-ব্যয়ের বিবরণী।
- ইনভেন্টরি তালিকা ও একজন ব্যক্তিগত জামিনদাতা।
খ. চাকরিজীবিদের জন্য পার্সোনাল লোন
সরকারি চাকরিজীবী ও শিক্ষকদের জন্য সোনালী ব্যাংকের রয়েছে জামানতবিহীন পার্সোনাল লোন। বিশেষ করে যাদের বেতন সোনালী ব্যাংকে হয়, তারা খুব সহজেই এই ঋণ পেয়ে থাকেন। ব্যক্তিগত লোন হিসেবে ৫০ হাজার থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনা জামানতে ঋণ নেয়া যায়।
৩. অন্যান্য বাণিজ্যিক ব্যাংক থেকে বিনা জামানতে ঋণ
বর্তমানে প্রায় সকল বেসরকারি বাণিজ্যিক ব্যাংকই জামানত বিহীন ঋণ দিয়ে থাকে। ডাচ-বাংলা, ব্র্যাক, ইবিএল, এমটিবি সহ বিভিন্ন ব্যাংকে চাকরিজীবী ও ব্যবসায়ীদের জন্য আলাদা আলাদা লোন প্রোডাক্ট রয়েছে।
- চাকরিজীবীদের জন্য: স্থায়ী চাকরিজীবীরা বেতন ও ব্যাংক স্টেটমেন্টের ভিত্তিতে বিনা জামানতে ২ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন পেতে পারেন।
- ব্যবসায়ীদের জন্য: সাধারণত, ব্যবসার বয়স কমপক্ষে ২ বছর হতে হবে এবং আবেদনকারীর ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট ও ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হয়।
বিনা জামানতে ঋণ পাওয়ার সাধারণ শর্তাবলী
একবার জেনে নিলাম বিনা জামানতে ঋণ দেয় কোন ব্যাংক, এবার জেনে নেওয়া যাক ঋণ পাওয়ার জন্য সাধারণ শর্তগুলো কী কী। বেশিরভাগ ক্ষেত্রেই নিচের ডকুমেন্ট ও শর্তগুলো পূরণ করতে হবে:
- জাতীয় পরিচয়পত্র: আবেদনকারীর সঠিক পরিচয় নিশ্চিত করতে এটির ফটোকপি আবশ্যক।
- আয়ের প্রমাণ: চাকরিজীবীদের জন্য বেতন স্লিপ বা ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যবসায়ীদের জন্য আয়কর রিটার্ন বা ট্রেড লাইসেন্স প্রয়োজন।
- ব্যক্তিগত জামিনদাতা: যেহেতু বিনা জামানতে ঋণ, তাই অনেক ক্ষেত্রে একজন বিশ্বস্ত ব্যক্তিকে জামিনদার হিসেবে রাখতে হয়।
- ঋণ পরিশোধের সক্ষমতা: ব্যাংক আপনার আয়ের উৎস এবং সেটা থেকে কিস্তি পরিশোধের সামর্থ্য যাচাই করে।
- ক্রেডিট স্কোর: কোনো ব্যাংক বা এনজিওতে ঋণখেলাপী তালিকায় থাকলে এই ঋণ পাওয়া সম্ভব নয়।
কিভাবে আবেদন করবেন?
যদি উপরে উল্লেখিত শর্তগুলোর সাথে আপনার মিলে যায়, তাহলে এবার জানুন কিভাবে এই ঋণের জন্য আবেদন করবেন। প্রথমে নির্ধারণ করুন বিনা জামানতে ঋণ দেয় কোন ব্যাংক আপনার জন্য সবচেয়ে সুবিধাজনক। তারপর সরাসরি ব্যাংকের শাখায় গিয়ে ঋণ কর্মকর্তার সাথে কথা বলুন। তারা আপনাকে একটি আবেদন ফর্ম দেবেন। ফর্ম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলেই প্রক্রিয়া শুরু হবে।
কর্মসংস্থান ব্যাংকের জন্য, আপনি চাইলে তাদের ওয়েবসাইট থেকেও বিস্তারিত জেনে নিতে পারেন। ব্যাংকের ঠিকানা ও যোগাযোগের মাধ্যম নিচে দেওয়া হলো:
- হেল্পলাইন: ০২-৪৭১১১১৪১
- ওয়েবসাইট: https://www.kb.gov.bd
- ইমেইল: info@kb.gov.bd
শেষ কথা
পরিশেষে বলা যায়, আর্থিক চাহিদা মেটাতে বা নিজের ব্যবসার পরিধি বাড়াতে বিনা জামানতে ঋণ হতে পারে একটি কার্যকর সমাধান। কিন্তু তার আগে জেনে নেওয়া জরুরি বিনা জামানতে ঋণ দেয় কোন ব্যাংক এবং সেই ব্যাংকের শর্তাবলী। আশা করি, এই আর্টিকেলটি পড়ে আপনি একটি স্প



