Bank

অগ্রণী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ২০২৬

আপনি কি অগ্রণী ব্যাংকে একটি ব্যাংক একাউন্ট খুলতে চান? কিন্তু কিভাবে খুলবেন, কী কী ডকুমেন্ট লাগবে, বা কোন পদ্ধতিটি আপনার জন্য সহজ হবে এসব বিষয়ে সঠিক ধারণা না থাকায় দ্বিধায় আছেন? তাহলে আজকের এই আর্টিকেলটি শুধুমাত্র আপনার জন্য। এ পোস্টটির মাধ্যমে খুব সহজে অগ্রণী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে ধাপে ধাপে জেনে নিতে পারবেন। আমরা এখানে অনলাইন ও অফলাইন উভয় পদ্ধতি, প্রয়োজনীয় কাগজপত্র, একাউন্টের ধরন এবং খরচ সম্পর্কিত সব তথ্য বিস্তারিত আলোচনা করব।

অগ্রণী ব্যাংক এক নজরে পরিচিতি

অগ্রণী ব্যাংক হচ্ছে রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক একটি ব্যাংক, যা ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশের প্রথম ও বৃহত্তম রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক হিসেবে পরিচিত। দেশের অর্থনীতিতে বিশেষ করে কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এমএসএমই) এবং গ্রামীণ উন্নয়নে অগ্রণী ব্যাংকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাংকটি তার গ্রাহকদের জন্য আধুনিক ব্যাংকিং সেবা যেমন মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, এবং ডিজিটাল একাউন্ট খোলার সুবিধা প্রদান করছে। আর সেজন্য এই ব্যাংকে একাউন্ট খুলতে অবশ্যই তাদের দেওয়া নিয়ম মানতে হয়।

অগ্রণী ব্যাংকে একাউন্ট খোলার ধরন

অগ্রণী ব্যাংক একাউন্ট করার নিয়ম জানার আগে আমাদের জানতে হবে আপনি কোন ধরনের একাউন্ট খুলতে চান। সাধারণত অগ্রণী ব্যাংকে আপনি তিন ধরনের হিসাব খুলতে পারেন:

  1. সেভিংস একাউন্ট (Savings Account): সাধারণ ব্যক্তি ও পরিবারের জন্য উপযোগী, যেখানে সীমিত লেনদেন ও সুদ সুবিধা পাওয়া যায়।
  2. কারেন্ট একাউন্ট (Current Account): ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের জন্য বিশেষভাবে তৈরি, যেখানে দিনে অসংখ্যবার লেনদেনের সুবিধা থাকে।
  3. স্টুডেন্ট একাউন্ট (Student Account): শিক্ষার্থীদের জন্য বিশেষ এই একাউন্টে সাধারণত ন্যূনতম জমার পরিমাণ কম বা শূন্য রাখা হয়।

আপনার প্রয়োজন অনুযায়ী উপরের যেকোনো একটি একাউন্ট আপনি সরাসরি ব্যাংকের শাখায় গিয়ে অথবা অনলাইনের মাধ্যমে খুলতে পারবেন।

আরও জানতে পারেনঃ সোনালি ব্যাংক একাউন্ট খোলার নিয়ম 

অগ্রণী ব্যাংক একাউন্ট খুলতে যা যা লাগবে (প্রয়োজনীয় ডকুমেন্টস)

অগ্রণী ব্যাংক একাউন্ট খুলতে কি কি কাগজপত্র লাগে, তা জেনে রাখা খুবই জরুরী। কারণ প্রয়োজনীয় ডকুমেন্ট ছাড়া একাউন্ট খোলা সম্ভব নয়। নিচে একটি তালিকা আকারে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো উল্লেখ করা হলো:

  • সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ৪ কপি রঙিন ছবি।
  • জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্ট কার্ডের ফটোকপি (সামনে ও পিছনে)।
  • নমিনির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং ২ কপি ছবি।
  • ঠিকানা প্রমাণের জন্য (ইউটিলিটি বিল) যেমন—বিদ্যুৎ বিল বা গ্যাস বিলের ফটোকপি।
  • ব্যাংক একাউন্টে জমা দেওয়ার জন্য ন্যূনতম জমার টাকা।
  • একটি সচল মোবাইল নম্বর ও ইমেইল ঠিকানা (ঐচ্ছিক)।
  • শিক্ষার্থীদের ক্ষেত্রে স্টুডেন্ট আইডি কার্ড।
  • ব্যবসায়ীদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্সের ফটোকপি লাগতে পারে।
  • কর প্রদানকারীদের জন্য টিন সার্টিফিকেট প্রযোজ্য হতে পারে।

এই কাগজপত্রগুলো নিয়ে আপনি আপনার নিকটস্থ অগ্রণী ব্যাংকের শাখায় গেলে খুব সহজেই ফরম পূরণ করে একাউন্ট খুলতে পারবেন।

অনলাইনে অগ্রণী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ২০২৬

বর্তমানে সময় বাঁচাতে ও সহজে একাউন্ট খুলতে বেশিরভাগ মানুষই অনলাইন পদ্ধতি বেছে নেন। অনলাইনে অগ্রণী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম খুবই সহজ। এর জন্য আপনাকে Agrani eAccount নামের একটি অ্যাপ ব্যবহার করতে হবে। নিচে ধাপে ধাপে পদ্ধতি বর্ণনা করা হলো:

ধাপ ১: অ্যাপ ডাউনলোড ও মোবাইল নম্বর ভেরিফিকেশন

প্রথমে গুগল প্লে স্টোর থেকে Agrani eAccount অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করুন। অ্যাপ খুললে আপনার মোবাইল নম্বর দিতে বলবে। যে নম্বরটি আপনি একাউন্টে রাখতে চান সেটি দিন। ওই নম্বরে একটি ওটিপি (OTP) আসবে, সেটি বসিয়ে Verify বাটনে ক্লিক করুন।

ধাপ ২: ভোটার আইডি কার্ড যাচাই

নম্বর ভেরিফাই হলে অ্যাপের ক্যামেরা ওপেন হবে। প্রথমে আপনার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সামনের ছবি এবং পিছনের ছবি তুলে আপলোড করুন।

ধাপ ৩: আবেদনকারীর ছবি ও তথ্য যাচাই

এবার আপনার নিজের একটি সেলফি তুলে আপলোড করতে বলবে। এরপর আপনার এনআইডি থেকে স্বয়ংক্রিয়ভাবে নাম, পিতা-মাতার নাম, জন্ম তারিখ ইত্যাদি তথ্য চলে আসবে। তথ্যগুলো সঠিক আছে কিনা ভালোভাবে যাচাই করে নিন।

ধাপ ৪: নমিনির তথ্য প্রদান

এই ধাপে আপনার মনোনীত ব্যক্তি (নমিনি) সম্পর্কে তথ্য দিতে হবে। নমিনির এনআইডি কার্ডের ছবি এবং তার একটি ছবি তুলে আপলোড করুন। তার তথ্যগুলোও যাচাই করে সাবমিট করুন।

ধাপ ৫: ঠিকানা ও ব্রাঞ্চ সিলেকশন

এবার আপনার বিভাগ, জেলা, উপজেলা এবং নিকটতম অগ্রণী ব্যাংকের শাখা সিলেক্ট করুন। আপনার পেশা, বার্ষিক আয়ের উৎস, এবং বর্তমান ঠিকানা দিন। আপনি চেক বই চান নাকি ডেবিট কার্ড চান, সেটিও এখানে সিলেক্ট করুন।

ধাপ ৬: তথ্য যাচাই ও চূড়ান্ত জমা

সব তথ্য দেওয়া শেষে একটি সারসংক্ষেপ দেখাবে। সব তথ্য সঠিক আছে কিনা মনোযোগ দিয়ে দেখুন। কোথাও ভুল থাকলে “এডিট” করে ঠিক করে নিন। সবকিছু ঠিক থাকলে “সাবমিট” বাটনে চাপ দিন।

সাবমিট করার পর:

আপনার দেওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণ হলে কিছুক্ষণের মধ্যে আপনার মোবাইল নম্বরে একটি এসএমএস আসবে। এই এসএমএস পাওয়ার অর্থ আপনার অগ্রণী ব্যাংক একাউন্ট খোলার আবেদন প্রাথমিকভাবে সম্পন্ন হয়েছে। তবে, আপনার একাউন্ট সম্পূর্ণ সচল হতে পরবর্তী ৩ মাসের মধ্যে আপনাকে নির্বাচিত শাখায় গিয়ে কে.ওয়াই.সি (KYC) সম্পন্ন করতে হবে।

সরাসরি (ব্রাঞ্চে) অগ্রণী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

যারা অনলাইনে ঝামেলা পোহাতে চান না, তারা সরাসরি ব্যাংকের শাখায় গিয়েও একাউন্ট খুলতে পারেন। ব্রাঞ্চ থেকে অগ্রণী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম নিচে দেওয়া হলো:

  1. প্রথমে আপনার নিকটস্থ অগ্রণী ব্যাংকের শাখায় যান এবং একটি একাউন্ট খোলার ফর্ম চেয়ে নিন।
  2. ফর্মটিতে আপনার ব্যক্তিগত তথ্য (নাম, পিতা-মাতার নাম, স্থায়ী ঠিকানা, পেশা) সঠিকভাবে পূরণ করুন। এছাড়াও নমিনির তথ্যও পূরণ করতে হবে।
  3. ফর্মের সাথে প্রয়োজনীয় কাগজপত্র (ছবি, এনআইডির কপি, ঠিকানার প্রমাণপত্র) সংযুক্ত করুন।
  4. ব্যাংক কর্তৃপক্ষ আপনার ফর্ম ও কাগজপত্র যাচাই করবে। যাচাই শেষে আপনাকে একাউন্ট খোলার জন্য নির্ধারিত জমার টাকা জমা দিতে বলবে।
  5. টাকা জমা দেওয়ার পর আপনি একটি ট্রানজেকশন রিসিভ পাবেন। কয়েকদিনের মধ্যেই আপনার চেক বই ও অন্যান্য সুবিধা হাতে পেয়ে যাবেন।

অগ্রণী ব্যাংক একাউন্ট খুলতে কত টাকা লাগে?

অনেকের মনে প্রশ্ন থাকে, অগ্রণী ব্যাংক একাউন্ট খুলতে কত টাকা লাগে? একাউন্টের ধরণ অনুযায়ী এই খরচ কিছুটা ভিন্ন হয়ে থাকে। সাধারণ নিয়ম অনুযায়ী:

  • সেভিংস একাউন্ট: সাধারণত ৫০০ থেকে ১০০০ টাকা জমা দিয়ে সেভিংস একাউন্ট খোলা যায়। তবে কিছু শাখায় ন্যূনতম জমার পরিমাণ কমও হতে পারে।
  • কারেন্ট একাউন্ট: ব্যবসায়ীদের জন্য কারেন্ট একাউন্ট খুলতে ১০০০ থেকে ২০০০ টাকা জমা দিতে হতে পারে।
  • স্টুডেন্ট একাউন্ট: শিক্ষার্থীদের জন্য এই পরিমাণ সাধারণত ১০০ টাকা বা তার কাছাকাছি।

একাউন্ট খোলার সময় জমা দেওয়া এই টাকা আপনার একাউন্টেই জমা থাকে এবং আপনি চাইলে তা উত্তোলন করতে পারেন।

অগ্রণী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম

একাউন্ট খোলার পর আপনার ব্যালেন্স বা লেনদেন চেক করার প্রয়োজন হতে পারে। অগ্রণী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম নিচে দেওয়া হলো:

  • এটিএম বুথের মাধ্যমে: অগ্রণী ব্যাংকের যেকোনো এটিএম বুথে গিয়ে কার্ড ব্যবহার করে সহজেই ব্যালেন্স চেক করতে পারবেন।
  • মোবাইল অ্যাপের মাধ্যমে: Agrani eAccount অ্যাপের মাধ্যমেও ব্যালেন্স দেখা যায়।
  • শাখায় গিয়ে: সরাসরি ব্যাংকের শাখায় গিয়ে একাউন্ট স্টেটমেন্ট চাইতে পারেন।
  • এসএমএসের মাধ্যমে: যদি ব্যাংক থেকে এই সুবিধা দেওয়া থাকে, তাহলে নির্দিষ্ট নাম্বারে এসএমএস করেও ব্যালেন্স জানা যাবে।

শেষ কথা

আশা করি, উপরোক্ত আর্টিকেলের মাধ্যমে আপনি অগ্রণী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম, প্রয়োজনীয় ডকুমেন্টস, অনলাইন ও অফলাইন পদ্ধতি এবং খরচ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। অগ্রণী ব্যাংক তাদের গ্রাহকদের জন্য ডিজিটাল সেবা সহজলভ্য করেছে। আপনি আপনার সুবিধামতো যে কোনও পদ্ধতি বেছে নিয়ে দ্রুত একটি একাউন্ট খুলে ফেলতে পারেন। তবে মনে রাখবেন, অনলাইনে একাউন্ট খুললে নির্ধারিত সময়ের মধ্যে কে.ওয়াই.সি সম্পন্ন করা জরুরি, অন্যথায় একাউন্টটি স্থায়ীভাবে সচল নাও হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button